1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী প্রচারণায় মাদকব্যবসায়ীদের হামলা, এলাকায় উত্তেজনা পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন শসা চাষে সফল কৃষকদের দাম নিয়ে হতাশা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মান্না রায়হানের ইন্তেকাল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
176

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য মান্না রায়হান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার ভোর সাড়ে পাঁচটার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মান্না রায়হান সিরাজগঞ্জ পৌরসভার ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মরহুম মুজিবর রহমানের সন্তান। সাংবাদিকতার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের সময় সম্মুখযোদ্ধা হিসেবে অবদান রেখেছেন।

মরহুমের জানাজা নামাজ আজ বাদ আছর ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনকার্যে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য, জেলার কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতা’র ছোট ভাই।

তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি কবিতা, গল্প ও প্রবন্ধ রচনায় সক্রিয় ছিলেন তিনি।

01

02

Tags:

176
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত