যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সিরাজগঞ্জের আব্দুল ওয়াহাব
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সিরাজগঞ্জের আব্দুল ওয়াহাব
সিরাজগঞ্জের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী আব্দুল ওয়াহাব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তার এ অন্তর্ভুক্তিকে জেলার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে ঘোষিত এ ১৫১ জনের কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় করা হয়েছে। সিরাজগঞ্জের কৃতী সন্তান আব্দুল ওয়াহাব দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসা এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। তার নতুন দায়িত্বকে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম বৃহৎ সহযোগী সংগঠন। সংগঠনটি দেশের তরুণ সমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটির নেতৃত্বে রয়েছেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। আব্দুল ওয়াহাবের এ পদ লাভে সিরাজগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
1272
সিরাজগঞ্জের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী আব্দুল ওয়াহাব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তার এ অন্তর্ভুক্তিকে জেলার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে ঘোষিত এ ১৫১ জনের কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় করা হয়েছে।
সিরাজগঞ্জের কৃতী সন্তান আব্দুল ওয়াহাব দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রজীবন থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসা এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অংশ নেন। তার নতুন দায়িত্বকে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির অন্যতম বৃহৎ সহযোগী সংগঠন। সংগঠনটি দেশের তরুণ সমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটির নেতৃত্বে রয়েছেন সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
আব্দুল ওয়াহাবের এ পদ লাভে সিরাজগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।