1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান মারা গেছেন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
164

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক আহ্বায়ক রফিকুল আলম খান আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

রোববার (১১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর গ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি শহরের মোক্তারপাড়ায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার বাদ এশা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সাংবাদিকতায় দীর্ঘদিনের পথচলায় রফিকুল আলম খান দৈনিক আমার দেশ, দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি সাংবাদিক মহলে ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যুতে মোক্তারপাড়া ওয়েলফেয়ার সোসাইটি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রফিকুল আলম খানের মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

01

02

Tags: ,

164
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত