1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

যমুনা উপজেলার দাবিতে কাজীপুরে শিক্ষক সমাবেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
যমুনা উপজেলার দাবি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলভিত্তিক ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন প্রশাসনিক উপজেলা ‘যমুনা’ গঠনের দাবিতে শিক্ষকদের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলের শিক্ষকরা বলেন, যমুনা নদীর ওপারে থাকা মানুষদের জন্য আলাদা উপজেলা গঠন সময়ের দাবি।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে চরাঞ্চলের ২১টি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক এবং দুটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষক অংশ নেন।

নতুন উপজেলা ঘোষণার দাবিতে যেসব ইউনিয়ন একত্র হয়েছেন সেগুলো হলো— নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর। সমাবেশে উপস্থিত শিক্ষকরা স্লোগান তোলেন— “সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি” এবং “ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা”।

সভায় সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। এতে বক্তব্য রাখেন ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, সুমন মিয়া ও সাইফুল্লাহ আল গালিব।

বক্তারা বলেন, যমুনা নদীর ওপারে থাকা এই ছয় ইউনিয়নের দুই লাখেরও বেশি মানুষ বহু বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে চরম বঞ্চনার শিকার। কাজীপুর উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চরাঞ্চলের মানুষের জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো গঠন ছাড়া উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব নয়।

তারা বলেন, ‘যমুনা উপজেলা’ গঠন হলে চরাঞ্চলের জনগণ প্রশাসনিক সেবা, শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসুবিধায় সরাসরি উপকৃত হবে। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত