1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মাদকবিরোধী প্রচারণায় মাদকব্যবসায়ীদের হামলা, এলাকায় উত্তেজনা পরিবেশ দূষণের দায়ে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন শসা চাষে সফল কৃষকদের দাম নিয়ে হতাশা সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা

যমুনা নদীতে পানি বৃদ্ধি, তবে নেই বড় বন্যার শঙ্কা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
323

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেলেও বড় ধরনের বন্যার কোনো সম্ভাবনা নেই।

সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির সমতল ১১.৫৩ মিটার রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে কাজীপুর উপজেলার মেঘাই পয়েন্টেও পানির সমতল ১১.৫৩ মিটার রেকর্ড করা হয়েছে, যেখানে গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বৃদ্ধি ঘটেছে। এটি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, কয়েকদিনের কমানোর পর যমুনায় পানি আবার বৃদ্ধি পাচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য।

যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী এলাকার মানুষদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, প্রতিবছর পানি ওঠানামার সময় যমুনা পাড়ে তীব্র ভাঙনের কারণে ঘরবাড়ি ও কৃষিজমি ক্ষতির শঙ্কা থাকে।

01

02

Tags: , ,

323
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত