1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

যমুনায় বিলীন সিরাজগঞ্জের ৩০ মিটার তীররক্ষা বাঁধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও বসতভিটা।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বাঁধের ব্লক ধসে নদীতে পড়ে যেতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই প্রায় ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়।

বাহুকা গ্রামের বাসিন্দা বেলাল হোসেন বলেন, দুপুরে জমিতে কাজ করার সময় হঠাৎ বাঁধের একটি বড় অংশ ধসে নদীতে চলে যেতে দেখেন তিনি।

আরেক বাসিন্দা খালিদ সরকার বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও জমি নদীগর্ভে চলে যাবে। ইতোমধ্যে অনেক পরিবার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ৮ জুন থেকে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি স্বাভাবিক হলেও নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বেড়েছে।

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় পানির উচ্চতা ২ সেন্টিমিটার বেড়েছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও বালুভর্তি বস্তা ফেলা শুরু হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত