1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

যমুনায় ইলিশ রক্ষা অভিযানে গিয়ে আনসার সদস্যের শটগান পানিতে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
আনসারের অস্ত্র যমুনা নদীতে
189

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় এক আনসার সদস্যের সরকারি শটগান যমুনা নদীতে তলিয়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সহায়তায় তিন দিন ধরে উদ্ধার অভিযান চালানো হলেও এখনো অস্ত্রটি উদ্ধার সম্ভব হয়নি।

বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সারাদেশে মা ইলিশ সংরক্ষণে অভিযান চলছে ৪ সেপ্টেম্বর থেকে। এরই অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকালে চৌহালীর উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায় যমুনায় ইলিশ রক্ষা অভিযানে পরিচালনা করে প্রশাসন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের হাতে থাকা শটগানটি দুর্ঘটনাক্রমে নদীতে পড়ে যায়।

অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, অভিযান চলাকালে হঠাৎ স্পিডবোটটি উল্টে যায়। তীব্র স্রোতের কারণে স্পিডবোটে থাকা সবাই পানিতে পড়ে যান। পরে পাশের আরেকটি নৌকার সহায়তায় সবাই নিরাপদে উদ্ধার হলেও আনসার সদস্য তাবিউরের শটগানটি নদীতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, অস্ত্রটি উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। প্রয়োজনে নৌবাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করেছি। কিন্তু নদীতে তীব্র স্রোত ও অতিরিক্ত গভীরতার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। এখনো অস্ত্রটি উদ্ধার সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শটগান উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

01

02

Tags: ,

189
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত