1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

জন্মদিনে গুণী অভিনেতা জাহিদ হাসানকে স্মরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
জাহিদ হাসান
278

বাংলাদেশের নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র জগতে এক অনন্য নাম জাহিদ হাসান। বহুমুখী অভিনয়শৈলী ও ক্যারিশমায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার আজ জন্মদিন।

১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন জাহিদ হাসান। বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন কাস্টম কর্মকর্তা এবং মা হামিদা বেগম ছিলেন গৃহিণী। আট ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। শৈশব-কৈশোরের পড়াশোনা করেন সিরাজগঞ্জ ও বেনাপোলে।

স্কাউট ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। স্থানীয় নাট্যদল সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায়–এর মাধ্যমে মঞ্চে নিয়মিত অভিনয় করেন। ১৯৮৪ সালে এই দলের নাটক সাত পুরুষের ঋণ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। বড় পর্দায় অভিষেক ঘটে ১৯৮৬ সালে বলবান চলচ্চিত্রে। তবে ১৯৯০ সালে টেলিভিশন নাটক জীবন যেমন তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে।

জাহিদ হাসান ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম সমাপ্তি–তে প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর থেকে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে হয়ে ওঠেন ঘরে ঘরে প্রিয় মুখ। হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও রেখেছেন বিশেষ অবদান। তার পরিচালিত ধারাবাহিক নাটক লাল নীল বেগুনি, ঘুঘুর বাসা, চোর কুটুরি, একা ও ছন্নছাড়া দর্শকপ্রিয়তা পেয়েছে। টেলিছবির মধ্যেও আছে উল্লেখযোগ্য কাজ।

ব্যক্তিজীবনে তিনি জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

আজ জন্মদিনে ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সিরাজগঞ্জের সন্তান এই গুণী অভিনেতা এখনো বিনোদন জগতে এক অনন্য নক্ষত্র হয়ে আছেন।

01

02

Tags:

278
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত