রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ৮ জুন, ২০২৬
রেকর্ড ভেঙে সিরাজগঞ্জের কৃতি সন্তান সোহানের ঝড়ো সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান হাবিবুর রহমান সোহান। আগের রেকর্ড ভেঙে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তরুণ ব্যাটার। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন সোহান। চার-ছক্কার ফুলঝুরিতে মাঠ মাতিয়ে তিনি মাত্র ৪৫ বলেই শতকের মাইলফলক স্পর্শ করেন, যা ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৫৮ বলে ১৩০ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কায়। পুরো ইনিংসজুড়ে সোহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলাররা ছিলেন অসহায়। সোহানের এই রেকর্ডগড়া ইনিংস শুধু তার দলের বড় সংগ্রহ গড়ার পথই সহজ করেনি, একই সঙ্গে ডিপিএলের ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করেছে। ক্রিকেটপ্রেমীদের মতে, দেশীয় ক্রিকেটে এমন বিধ্বংসী ব্যাটিং ভবিষ্যতে জাতীয় দলের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সন্তান হাবিবুর রহমান সোহান দীর্ঘদিন ধরেই বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন। তার এই ঐতিহাসিক ইনিংসে শাহজাদপুরসহ পুরো সিরাজগঞ্জের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে খুব শিগগিরই দেশের উচ্চ পর্যায়ের ক্রিকেটে আরও বড় ভূমিকা রাখতে পারবেন এই প্রতিভাবান ব্যাটার।
171
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের সন্তান হাবিবুর রহমান সোহান। আগের রেকর্ড ভেঙে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তরুণ ব্যাটার।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন সোহান। চার-ছক্কার ফুলঝুরিতে মাঠ মাতিয়ে তিনি মাত্র ৪৫ বলেই শতকের মাইলফলক স্পর্শ করেন, যা ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৫৮ বলে ১৩০ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কায়। পুরো ইনিংসজুড়ে সোহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলাররা ছিলেন অসহায়।
সোহানের এই রেকর্ডগড়া ইনিংস শুধু তার দলের বড় সংগ্রহ গড়ার পথই সহজ করেনি, একই সঙ্গে ডিপিএলের ইতিহাসেও নতুন অধ্যায় যোগ করেছে। ক্রিকেটপ্রেমীদের মতে, দেশীয় ক্রিকেটে এমন বিধ্বংসী ব্যাটিং ভবিষ্যতে জাতীয় দলের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সন্তান হাবিবুর রহমান সোহান দীর্ঘদিন ধরেই বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন। তার এই ঐতিহাসিক ইনিংসে শাহজাদপুরসহ পুরো সিরাজগঞ্জের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে খুব শিগগিরই দেশের উচ্চ পর্যায়ের ক্রিকেটে আরও বড় ভূমিকা রাখতে পারবেন এই প্রতিভাবান ব্যাটার।