1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

কাজীপুরে সরকারি চাল জব্দ, মামলার নির্দেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় উপজেলা প্রশাসনের অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতালের একটি গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযানটি পরিচালনা করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা, প্লাস্টিকের বস্তায় ভরা ১১৫ বস্তা সরকারি চাল এবং সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা পাওয়া যায়। খালি বস্তাগুলো থেকে চাল প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে বলে ওসি, এলএসডি নিশ্চিত করেন।

অভিযানের সময় গোডাউনের মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ওসি, এলএসডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত