1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে চালু হলো ‘ফুয়েল কার্ড’, যেভাবে নিতে হবে কার্ড

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জে জ্বালানি সরবরাহসংক্রান্ত চলমান চাপ ও অনিয়মের প্রেক্ষাপটে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহে নতুন ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। চোরাকারবারি প্রতিরোধ এবং প্রকৃত গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম শুরু হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে নির্ধারিত প্রক্রিয়ায় ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর থেকে নিজ নিজ কার্ড সংগ্রহ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ফুয়েল কার্ড চালু করার ব্যাপারে জেলার ফিলিং স্টেশন মালিকদের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ০১ এপ্রিল হতে ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেল চালকদের পেট্রোল/অকটেন সরবরাহ করা হবে।
ফুয়েল কার্ড
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহে অসামঞ্জস্য, অতিরিক্ত চাহিদা এবং অবৈধ মজুতের অভিযোগের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিলেন। এ পরিস্থিতিতে সুশৃঙ্খল বিতরণ নিশ্চিত করা জরুরি হয়ে পড়ে। ফুয়েল কার্ড চালুর মাধ্যমে একদিকে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করা যাবে, অন্যদিকে চোরাচালান ও কালোবাজারি কার্যক্রম নিয়ন্ত্রণ করা সহজ হবে।
ফুয়েল কার্ড
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নিবন্ধিত যানবাহন ও নির্দিষ্ট শ্রেণির গ্রাহকদের এ কার্ড দেওয়া হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পরিধি বাড়ানো হতে পারে।

সাধারণ মানুষকে অযথা ভিড় না করে নির্ধারিত দপ্তর থেকে কার্ড সংগ্রহ এবং নির্দেশনা মেনে তেল নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পাশাপাশি কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, কার্যকর বাস্তবায়ন হলে এ উদ্যোগে জ্বালানি বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে। তবে তারা দ্রুত ও সহজ প্রক্রিয়ায় কার্ড বিতরণ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত