1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় সবজির বাজারে দামবৃদ্ধি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
123

সিরাজগঞ্জে যমুনা নদীর পানিতে চরাঞ্চলের বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়া ও পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

শহরের বিভিন্ন বাজার ঘুরে এ পরিস্থিতি জানা গেছে।

শহরের বড় বাজার, স্টেশন বাজার, পৌর কাঁচাবাজার, কাঠেরপুলসহ সব কাঁচাবাজারেই সবজির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে বেগুন প্রতি কেজি ১৫০-১৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, টমেটো ১০০ টাকা, করলা ১০০ টাকা, পেয়াজ ৮০ টাকা, আদা ২০০ টাকা, লাউ ৪০-৫০ টাকা (আকারভেদে) এবং কাঁচা পেপে ২০-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসি ১১০০ টাকা, সোনালী মুরগি ২৯০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চালের দামও কেজিপ্রতি ৬-৭ টাকা বেড়েছে।

বিক্রেতারা জানান, চরাঞ্চলের সবজি জমি প্লাবিত হওয়ায় উৎপাদন ও সরবরাহ কমেছে। অন্যদিকে নদীর পানি বৃদ্ধির কারণে নৌকা ও অন্যান্য যানবাহনে পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। ক্রেতারা অভিযোগ করেন, পরিবহন ব্যয় ও উৎপাদন সংকটের পাশাপাশি কিছু সুবিধাভোগী ব্যবসায়ীও কারসাজি করে দাম আরও বাড়াচ্ছেন।

মেছড়া চরের কৃষক লোকমান জানান, “চর এলাকায় অনেক জমির সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। আবার যা বেঁচে আছে, তা আনা-নেওয়ায় খরচ বেশি পড়ে।”

অন্যদিকে, খেটে খাওয়া মানুষেরা প্রতিদিনের বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়ছেন। সচেতন মহল মনে করছেন, পরিবহন সমস্যার সমাধান ও বাজার তদারকি জোরদার না করলে এই অস্থিরতা আরও বাড়বে।

01

02

Tags: ,

123
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত