1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

কাজীপুরে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন, কম দামে ডিম-দুধ-ছোলা বিক্রি শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
30

কাজীপুর উপজেলা সদরে রমজান উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের একটি দোকান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এই দোকানের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর থেকে মাসব্যাপী প্রতিদিন এই দোকান থেকে একজন ক্রেতা ৩২ টাকা দরে সর্বোচ্চ দুই হালি ডিম, ৭৫ টাকায় এক লিটার দুধ, ৮৫ টাকায় এক কেজি ছোলাবুট এবং ২৩ টাকায় এক কেজি আলু কিনতে পারবেন। বাজারমূল্যের তুলনায় কম দামে এসব পণ্য বিক্রি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ ও কৃষি অফিস বাজারদরের চেয়ে কম মূল্যে দোকানিকে এসব পণ্য সরবরাহ করছে। উপজেলা সদরের মুদি ব্যবসায়ী আইয়ুব আলী দোকানটি পরিচালনা করছেন।

উদ্বোধন শেষে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই দোকানে আরও কিছু পণ্য যুক্ত করা হবে বলেও তিনি জানান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত