1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

বৃষ্টিমুখর পরিবেশে সিরাজগঞ্জে ঈদ উদযাপন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২৬

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর বৃষ্টিমুখর পরিবেশে সিরাজগঞ্জে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২১ মার্চ) সকাল থেকেই টানা বৃষ্টির কারণে শহরের উন্মুক্ত মাঠে ঈদের জামাত আয়োজন ব্যাহত হয়।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে শহরের খান সাহেবের মাঠ ও মালশাপাড়া কবরস্থান মাঠে নির্ধারিত ঈদের জামাত অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। ফলে মুসল্লিরা বিভিন্ন মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। এর মধ্যে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত।

প্রধান জামাতে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুসহ শহরের বিপুলসংখ্যক মুসল্লি।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকেই প্রিয়জনদের কবর জিয়ারতের জন্য কবরস্থানে যান।

বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি থাকলেও ঈদের আনন্দে ঘাটতি ছিল না। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ছিলেন মানুষজন।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত