1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের পালপাড়ায় প্রতিমা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
134

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পালপাড়ায় চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। প্রায় ৭০-৭৫ বছর ধরে এখানকার কারিগররা প্রতিমা তৈরি করছেন।

শুধু সিরাজগঞ্জ নয়, টাঙ্গাইল, পাবনা, নাটোর ও বগুড়াসহ আশপাশের জেলাগুলোতেও যাচ্ছে এসব প্রতিমা।

এবার সিরাজগঞ্জ জেলার ৫১১টি মন্দিরে পূজার প্রস্তুতি চলছে। পালপাড়ার কারিগররা দিনরাত পরিশ্রম করে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরি করছেন। গত তিন মাস ধরে অবিরাম পরিশ্রমের ফল এখন দৃশ্যমান। প্রতিমার কাঠামো তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে, চলছে রঙ ও সাজসজ্জার কাজ।

পালপাড়ার ১৩টি বাড়িতে একসাথে প্রতিমা তৈরি হচ্ছে। এ বছর প্রায় ১৫০টি মণ্ডপের জন্য প্রতিমা প্রস্তুত করা হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি বগুড়া, পাবনা ও রংপুর থেকেও দক্ষ কারিগর এসে কাজ করছেন। তাদের দৈনিক ৮০০ থেকে ১২০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে, সঙ্গে খাবার ও থাকার ব্যবস্থাও রাখা হয়েছে।

এই কাজে নারীরাও পিছিয়ে নেই। বাড়ির নারী, শিশু, কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরাও প্রতিমা তৈরিতে অংশ নিচ্ছেন।

তবে কারিগরদের কিছু দাবি-দাওয়াও আছে। অভিজ্ঞ কারিগর ভজো পাল জানান, বাঁশ, কাঠ, সুতলির দাম অনেক বেড়েছে কিন্তু প্রতিমার দাম তত বাড়ে না। তিনি সরকারের কাছে প্রতিমা তৈরির জন্য শেড, ভালো রাস্তা ও সোলার লাইটের দাবি জানিয়েছেন।

এদিকে পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের একাধিক টিম পালপাড়ায় টহল দিচ্ছে। কামারখন্দ থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, “কারিগরদের নিরাপত্তায় আমাদের টিম কাজ করছে। প্রতিমা যেন সুষ্ঠুভাবে সরবরাহ করা যায়, সে ব্যবস্থাও নিচ্ছি।”

01

02

Tags:

134
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত