1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

কুমারী পূজা আর মহাঅষ্টমীতে আনন্দময় সিরাজগঞ্জের পূজামণ্ডপ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
দূর্গাপূজা সিরাজগঞ্জ

ঢাক-ঢোল-শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের পূজামণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মহাসপ্তমীর পূজা শেষে আজ (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার পালিত হচ্ছে মহাঅষ্টমী। এদিনের প্রধান আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা।

সকালে বিভিন্ন পূজামণ্ডপে কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করেছেন ভক্তরা। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। হিন্দুশাস্ত্র মতে, এক থেকে ১৬ বছর বয়সী অজাতপুষ্পা, সুলক্ষণা ও অবিবাহিত কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করার প্রচলন রয়েছে।

অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট—মোট ৪৮ মিনিটব্যাপী এই পূজায় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই সময়েই দেবী দুর্গার হাতে মহিষাসুর ও শ্রী রামের হাতে রাবণ বধ হয়েছিল।

জেলায় এবার ৫২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। আনসার, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্তৃপক্ষের সেচ্ছাসেবীরা মন্ডপগুলোতে অবস্থান নিয়েছে। সিরাজগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন উপজেলার মন্ডপের আশেপাশের আলোকসজ্জা উৎসবের পরিবেশ তৈরি করেছে। ভক্ত-দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন প্রতিটি মণ্ডপে। আগামীকাল নবমী পূজা এবং পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত