1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

দুর্গাপূজায় সিরাজগঞ্জসহ সারাদেশে তিন স্তরের নিরাপত্তা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপূজায় সিরাজগঞ্জ
155

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জসহ সারাদেশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশকে দেওয়া হয়েছে ৩৫টি বিশেষ নির্দেশনা। জেলার ৫২৫টি মণ্ডপে এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

পূজা মণ্ডপ, প্রতিমা নির্মাণ, পরিবহন ও বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশকে দেওয়া নির্দেশনার মধ্যে প্রাক-পূজার ১১টি, পূজাকালীন ১৬টি ও প্রতিমা বিসর্জন ও পরবর্তী সময়ের জন্য রয়েছে ৮টি নির্দেশনা।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—

– প্রতিটি পূজা মণ্ডপ ও নির্মাণাধীন প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা
– প্রতিটি থানার ওসিকে প্রতিটি মণ্ডপ পরিদর্শন করতে হবে এবং আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ রাখতে হবে
– নির্মাণস্থলে সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরা স্থাপন ও তদারকি করার নির্দেশ
– প্রতিমা পরিবহনের সময় আয়োজক কমিটির ভেটিং-প্রক্রিয়ায় যাচাইকৃত স্বেচ্ছাসেবক নিয়োগ
– নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম মনিটর করা এবং জামিনে মুক্তিপ্রাপ্ত সদস্যদের ওপর অতিরিক্ত নজরদারি
– পূজা মণ্ডপে দেহ তল্লাশি (নারীদের ক্ষেত্রে নারী স্বেচ্ছাসেবক দ্বারা), আলাদা প্রবেশ ও প্রস্থান পথ ব্যবস্থা, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপন ইত্যাদি

বিসর্জনের সময় প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিণ না করে নির্ধারিত রুটে বিসর্জন স্থানে নিয়ে যাওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করা এবং প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জেলার প্রতিটি পূজা মণ্ডপে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা আয়োজক কমিটি, প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে কাজ করবে যাতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

01

02

Tags: ,

155
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত