1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জে দুদকের গণশুনানি আজ রোববার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
Dudok দুদকের গণশুনানি
দুদকের গণশুনানি
138

সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রোববার (২৪ আগস্ট) শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি।

শনিবার (২৩ আগস্ট) দুদক ও জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দুদকের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির এবং মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এদিন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সরকারি অফিসে সেবা পেতে ভোগান্তি কিংবা হয়রানির শিকার সাধারণ মানুষ তাদের অভিযোগ সরাসরি দুদক কমিশনের সামনে তুলে ধরবেন। জেলা প্রশাসনের সকল সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে অভিযোগ শুনবেন এবং দুদক তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে।

গণশুনানি সফল করতে সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ ও অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালিয়েছে দুদক।

এ আয়োজনের মাধ্যমে সরকারি সেবায় জবাবদিহিতা, সততা ও মূল্যবোধ বাড়ানোর পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা জোরদার করাই দুদকের মূল লক্ষ্য।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত