1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

মাদকসেবীদের ধরিয়ে দিলেন বিএনপি নেতা, ৮ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
80

সিরাজগঞ্জে স্থানীয় যুবকদের সহায়তায় আট মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবনের দায়ে তাদের প্রত্যেককে দেড় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে আট মাদকসেবীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দেড় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।

শনিবার বিকেলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের মাছুমপুর মহল্লার সুরুজ মণ্ডল (৩৫), সাদ্দাম হোসেন (২১), চরমালসাপাড়া গ্রামের অকুল শেখ (২০), সিয়াম (২০), রাব্বি শেখ (২০), বাঁধন শেখ (২০), ধানবান্ধি মহল্লার আনিছুর (৩২) এবং হোসেনপুর মহল্লার নুরুল ইসলাম (৩৫)।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রেলওয়ে কলোনি এলাকার যুবকেরা গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবনের সময় আটজনকে আটক করেন। পরে বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। পরে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছি। এখন মাদকের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই শুরু করেছি। সিরাজগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত জেলা গড়ে তুলতে চাই।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান বলেন, মাদকসেবনের দায়ে আটজনকে দেড় মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ও হেরোইন ধ্বংস করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত