সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জুবায়ের আহমেদ নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার জয়েনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জুবায়ের আহমেদ নয়ন জয়েনপুর গ্রামের বাসিন্দা। তিনি নাজিম উদ্দিনের ছেলে এবং রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি নিয়মিত মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রায়গঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘নিয়মিত মামলার আসামি হিসেবে মো. জুবায়ের আহমেদ নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী নিউজ লোড হচ্ছে...