1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ আটক ১

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব‑১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আহসান হাবিব।

তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

অভিযানকালে ঘটনাস্থল থেকেই এক মাদক সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দ করা ট্রাকটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে মেজর আহসান হাবিব বলেন, যমুনা সেতু এলাকা দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে মাদক পাচার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। মাদক নির্মূলে র‍্যাব-১২ এর অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত