সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ৭ জুন, ২০২৬
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইফুল ইসলাম। রোববার (৭ জুন) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পাশাপাশি জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে উপস্থিত সূত্রে জানা গেছে। অনুষ্ঠানটি শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
41
সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাইফুল ইসলাম।
রোববার (৭ জুন) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পাশাপাশি জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে উপস্থিত সূত্রে জানা গেছে।
অনুষ্ঠানটি শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়।