1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবলে পৌরসভা ও উল্লাপাড়া যৌথ চ্যাম্পিয়ন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
ডিসি গোল্ডকাপ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জ পৌরসভা ও উল্লাপাড়া যৌথ চ্যাম্পিয়ন হয়েছে।

অতীতের সব রেকর্ড ভেঙে ৫০ থেকে ৬০ হাজার দর্শকের সমাগমে শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হলো ফাইনাল। গ্যালারি ও মাঠের প্রতিটি স্থান ছিলো কানায় কানায় পূর্ণ।

ফাইনালে সিরাজগঞ্জ সদর পৌরসভা একাদশ ও উল্লাপাড়া উপজেলা একাদশ ২-২ গোলে ড্র করে। পরে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও, দর্শক ঠাসা মাঠ এবং আলোর স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলায় সিরাজগঞ্জ পৌরসভার হয়ে ঢাকা মোহামেডানের বহিরাগত খেলোয়াড় সৌরভ দেওয়ান (১৬) দুটি গোল করেন। অন্যদিকে উল্লাপাড়ার বিদেশি খেলোয়াড় হাসানদে (১০) একটি এবং শামীম একটি গোল করেন।
ডিসি ফুটবল সিরাজগঞ্জ
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জুনায়েদ বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় ও জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী।
ডিসি ফুটবল সিরাজগঞ্জ
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি এম আকবর আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট, সজিব সরকার ও আনারুল ইসলাম আজীমসহ অনেকে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত