1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
চৌহালীতে ৩৮৮ নারীকে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণ
নতুন সংবাদ
                   
                       

চৌহালীতে ৩৮৮ নারীকে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
70

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের খাষকাউলিয়া ইউনিয়নে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ৩৮৮ জন সুবিধাভোগী নারীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, ইউপি সচিব হাফিজুর রহমান, ইউপি সদস্য আমিনুল ইসলাম সুরুজ, সেলিম রেজা, আব্দুল্লাহ আল মামুন, আমিরুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য তাছলিমা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় প্রশাসন জানায়, এ কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের বিশেষ কর্মসূচির আওতায় বিভিন্ন সহায়তা পাবেন, যা গ্রামীণ নারীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত