1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্যসংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
86

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সিরাজগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টা ৩০ মি‌নি‌টের দিকে জেলা সমাজসেবা কমপ্লেক্সে সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খানসহ জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের উদ্দেশ্য, কার্যক্রমের গুরুত্ব এবং সংশ্লিষ্ট দফতরগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারের তথ্য সঠিকভাবে সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টদের মতে, সামাজিক সুরক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের প্রকৃত অবস্থা, আর্থসামাজিক পরিস্থিতি এবং প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে যাচাই করা গেলে উপযুক্ত উপকারভোগী চিহ্নিত করা সহজ হবে। এতে সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কার্যকর করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। প্রকৃত তথ্যের ভিত্তিতে উপকারভোগী পরিবার চিহ্নিত করা গেলে কার্যক্রমটি আরও সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।’

এ সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং তথ্য প্রদানে সহযোগিতার পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয়।

01

02

Tags: , ,

86
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত