1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল, দ্রুত উদ্যোগে কাজীপুরে নির্মিত হলো অস্থায়ী ভাসমান সেতু ৩০ বছর পর সিরাজগঞ্জে এসএসসি-৯৬ ব্যাচের বর্ণাঢ্য বন্ধু উৎসব ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত

সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল, দ্রুত উদ্যোগে কাজীপুরে নির্মিত হলো অস্থায়ী ভাসমান সেতু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২৬
19

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একটি গ্রামের শিশুদের কোমরসমান পানি পেরিয়ে স্কুলে যাওয়ার দুর্ভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত উদ্যোগে সেখানে একটি অস্থায়ী ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এতে এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।

জানা গেছে, গত ৩ জুলাই প্রতিবেশী ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক এমডি মাসুদুর রহমান মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে জানান, পাশের গ্রামের শিশুদের প্রতিদিন এভাবেই পানি পেরিয়ে স্কুলে যেতে হয়। বিষয়টি নজরে আসার পর ছবিগুলো স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজার কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

এর পরদিনই সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব দিয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি শাহীনুল ইসলাম শাহীনকে প্রয়োজনীয় আবেদন করতে বলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত মানুষের চলাচলের সুবিধার্থে একটি অস্থায়ী ভাসমান সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয়দের সহযোগিতায় শাহীনুল ইসলাম শাহীন অল্প সময়ের মধ্যেই সেতুটি নির্মাণের কাজ সম্পন্ন করেন। ফলে এখন শিক্ষার্থীসহ এলাকাবাসী নিরাপদে চলাচল করতে পারছেন।

এ উদ্যোগে সংসদ সদস্য সেলিম রেজা, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি শাহীনুল ইসলাম শাহীন, বিষয়টি প্রথম তুলে ধরা শিক্ষক এমডি মাসুদুর রহমান মানিক এবং শুরু থেকেই সংবাদমাধ্যমে বিষয়টি তুলে ধরা সাংবাদিক এমডি পলাশ শেখের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়দের আশা, অস্থায়ী সেতুর পাশাপাশি ভবিষ্যতে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।

01

02

Tags: ,

19
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত