1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

৩০ বছর পর সিরাজগঞ্জে এসএসসি-৯৬ ব্যাচের বর্ণাঢ্য বন্ধু উৎসব

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
244

যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি’৯৬ ব্যাচের বন্ধু উৎসব। তিন দশক পর শৈশব-কৈশোরের সহপাঠীরা এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ-উল্লাস ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধু উৎসব উদযাপন করা হয়।

র‌্যালি শেষে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে নির্মল সম্পর্কগুলোর একটি। কর্মব্যস্ত জীবনে এমন মিলনমেলা শুধু স্মৃতিকে ফিরিয়ে আনে না, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকেও আরও শক্তিশালী করে। এই বন্ধন আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুব হোসেন তালুকদার এবং মরহুম আব্দুর গফুর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেলিম বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবাংলার নিউজ এডিটর প্রতীক মাহমুদ।

আরও বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফুল আলম আলীম, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, মাজহার মিলন, গোলাম কিবরিয়া বরাদ, ফরিদুল ইসলাম ফরিদ, সুমন সরকার, মাহবুবুর রহমান মিয়া, হারুন অর রশিদ, হাজী হাফিজ, জলিমনি ও শাহীন হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ঢাকা ও সিরাজগঞ্জের শিল্পীদের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা, স্মৃতিচারণ, আনন্দঘন আড্ডা এবং ফানুস ও আতশবাজির বর্ণিল আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো উৎসব। অনুষ্ঠানে নিবন্ধিত ২৯৯ জন বন্ধুসহ প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে দিনব্যাপী মিলনমেলা পরিণত হয় আবেগ, ভালোবাসা ও আজীবনের বন্ধুত্বের এক স্মরণীয় উৎসবে।

01

02

Tags:

244
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত