1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
কামারখন্দে ৩৪ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রীজের ভিত্তি স্থাপন নানা আয়োজনে সিরাজগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে স্মারকলিপি সিরাজগঞ্জে বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জ ইকোনমিক জোনে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সফর সিরাজগঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৩দিনের ছুটি সিরাজগঞ্জ ইকোনমিক জোনের শীর্ষ নেতৃত্বের প্রকল্পের অগ্রগতি পরিদর্শন সিরাজগঞ্জ সরকারি কলেজে বৈশাখী মেলার আয়োজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ শুরু সিরাজগঞ্জে
                   
                       

সিরাজগঞ্জে অবৈধ দুই ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা, একটি বন্ধ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
60

সিরাজগঞ্জের অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেকটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দিনভর জেলার রায়গঞ্জ উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভুঁইয়াগাতি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে উপজেলার রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকস-এর মালিককে ছয় লাখ টাকা এবং কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকস-এর মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ভূঁইয়াগাতি এলাকার মেসার্স এসঅ্যান্ডবি ব্রিকস-এর মালিককে তার ইটভাটার সমস্ত কার্যক্রম চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এ সময় ওই ভাটা মালিকের কাছ থেকে এ বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত