1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বেলকুচি প্রেসক্লাবের দীর্ঘদিনের অচলাবস্থা আবারও আলোচনায়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
108

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবকে ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এক যুগেরও বেশি সময় ধরে প্রেসক্লাবে কোনো নির্বাচন হয়নি, নেই নিজস্ব গঠনতন্ত্র। মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ব্রাইট হেলথ হাসপাতালের আন্ডারগ্রাউন্ড চেম্বারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শহীদুল ইসলাম সরকার। সংবাদ সম্মেলনে তিনি মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আগামী ৭ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।

এসময় তিনি অভিযোগ করে বলেন, বেলকুচি প্রেসক্লাবকে বর্তমান সভাপতি ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান কুক্ষিগত করে রেখেছেন। ফলে প্রেসক্লাবের কার্যক্রম গণতান্ত্রিক কাঠামো থেকে বিচ্যুত হয়ে পড়েছে।

উল্লেখ্য, সাইদুর রহমান সম্প্রতি পর্যন্ত বেলকুচি উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসক্লাবের এই অনিয়মিত অবস্থা নিয়ে বেলকুচি এলাকায় নানা গুঞ্জন চললেও সাংবাদিক মহল দ্রুত একটি নতুন ও সুষ্ঠু কমিটি গঠনের দাবি জানাচ্ছে।

01

02

Tags:

108
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত