1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
                   
                       

বেলকুচিতে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
বেলকুচিতে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
175

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) ভোর রাতে পৌরসভার চালা আদালতপাড়া এলাকায় কামাল টেক্সটাইল নামের একটি ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পাওয়ারলুম মেশিন, তাঁত এবং কাপড় তৈরির কাপড় পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বেলকুচি ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘটনাস্থলে থাকা শ্রমিকেরা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজের সময় তাঁতের কাজ চলছিল। হঠাৎ একটি পাওয়ারলুম মেশিনের মোটরের ম্যাগনেট থেকে আগুনের ফুলকি বের হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুরো ঘরে আগুন ধরে গেলে শ্রমিকরা দ্রুত বের হয়ে বালু ও স্প্রে মেশিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

কারখানার মালিক হাজী আব্দুল মজিদ বলেন, “মেশিনের মোটর থেকে আগুনের ফুলকি বের হওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আমার প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শহিদুর রহমান জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেছি। ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কারখানার মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হলেও বড় ধরনের প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত