1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২৬

সিরাজগঞ্জ জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে বিসিএস অফিসার্স এসোসিয়েশন, সিরাজগঞ্জ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার রাজধানীর বিআইএম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়েছে।

২ মে’তে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক সিরাজগঞ্জের বিসিএস অফিসারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ আইনুল হক, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এম এ মুহিত। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

আয়োজক সূত্র জানায়, জেলার চলমান ও সম্ভাব্য উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্প্রসারণ, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সিরাজগঞ্জকে একটি আধুনিক, বিনিয়োগবান্ধব ও টেকসই উন্নয়নের জেলায় রূপান্তর করা সম্ভব।

অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল এনসিসি ব্যাংক, এইচএলএফএসই এবং তালহা গ্রুপ। ব্যবসায়ী, পেশাজীবী ও প্রশাসনিক কর্মকর্তারাও এতে অংশ নেন।

আলোচনা শেষে জেলার উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কেন্দ্র ও জেলার মধ্যে সমন্বয় আরও জোরদার করবে এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গতি আনবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত