1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
গোলামের হোটেলে খেয়ে যমুনায় গোসল, প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর যমুনার পাড়ে হিমেল হাওয়া, সিরাজগঞ্জে শীতের আগমনী বার্তা আন্তর্জাতিক শরীরগঠন প্রতিযোগিতায় সিরাজগঞ্জের তাশিনের সাফল্য মিছিলের প্রস্তুতির সময় সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার রিজার্ভ বেঞ্চ থেকে কিংসের গোলমেশিন সিরাজগঞ্জের সাব্বিরের স্বপ্নযাত্রা সিরাজগঞ্জ কৃষি পরিবারের শীতকালীন মিলনমেলা ও চারা বিতরণ সিরাজগঞ্জের চরের গ্রামীণ সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ‘চর উৎসব’ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংযোগের লক্ষ্য, সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শনে মুখ্য সচিব সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য লায়ন্স ক্লাবের চক্ষু ক্যাম্প সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মিছিলের প্রস্তুতির সময় সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
44

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ (২২)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, শনিবার সকালে ভেংড়ী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা চারটি হাইএস গাড়ি নিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করা হবে।

01

02

Tags: ,

44
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত