1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ অসময়ে নদী ভাঙন, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা
                   
                       

রায়গঞ্জে সিএনজি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
রায়গঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত
75

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের আঞ্চলিক সড়কের সিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড়পাড়ার রমজান আলীর ছেলে।

আহতরা হলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের সদস্য শ্রী আনন্দ চরণ দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস ও রায়হান আলী।

জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক এরশাদ আলীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা গ্রাম পুলিশের ৪ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পাঠায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মাসুদ রানা বলেন, ‘সিএনজিচালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত