1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

সিরাজগঞ্জে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
সড়ক ও ট্রেন দুর্ঘটনা
232

সিরাজগঞ্জ জেলার আলাদা জায়গায় পৃথক দুটি সড়ক ও ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে বাসের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে এক পথচারী নিহত হন। আর ঢাকা–ঈশ্বরদী রেলপথের কড্ডা মোড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে। হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দ্রুতগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পথচারী নায়েব প্রামানিক (৫০) পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত নায়েব প্রামানিক তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

অন্যদিকে, সদর থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, শনিবার সকালে ঢাকা–ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কড্ডা এলাকায় একটি রেলসেতুর উপর ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মারা যান। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে দুপুরে জিআরপি (রেলওয়ে পুলিশ) মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

01

02

Tags:

232
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত