1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক বৈঠক
89

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় আদালত ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন।

বৈঠকে বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে আদালতের কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতেই পুলিশ-ম্যাজিস্ট্রেসি বৈঠকের আয়োজন। অংশগ্রহণকারী সবাইকে পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে।

বক্তারা আরও জানান, বিচার বিভাগের সংশ্লিষ্ট অংশীদারদের সাথে নিয়মিত মতবিনিময় বিচারপ্রার্থীদের অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইখলাস উদ্দীন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হুমায়ুন কবির।

এছাড়া জেলার আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং বিচার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত