1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রতারণা

জিল্লুর তালুকদার
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জ ইকোনমিক জোন নিয়োগ বিজ্ঞপ্তি
1032

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নিয়োগ বিজ্ঞপ্তির নামে প্রতারণার চেষ্টা করেছে একদল প্রতারক। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চায়না রোড এন্ড ব্রিজ কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরবিসি) নামে এই বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে।

তবে ইকোনমিক জোনের পক্ষ থেকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলে সিরাজগঞ্জ ইনফো’কে নিশ্চিত করেছেন ইকোনোমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন।

প্রতারণামূলক বিজ্ঞপ্তিতে থাকা একটি ফোন নম্বরে সিরাজগঞ্জ ইনফো প্রতিবেদক ফোন করলে জানানো হয়, সিরাজগঞ্জ ও জামালপুরে বিভিন্ন প্রকল্পে কাজের জন্য লোক নিয়োগ করা হবে। তবে তা সিরাজগঞ্জ ইকোনোমিক জোন কিনা, তা স্পষ্ট করেনি ফোন কল গ্রহণ করা ব্যক্তি। আরও প্রশ্ন করলে বিরক্তি প্রকাশ করে সেই ব্যক্তি।

প্রতারণামূলক চাকরির বিজ্ঞপ্তিতে রাজধানীর গুলশানের একটি ঠিকানা ব্যবহার করা হলেও সেটি ইকোনমিক জোনের অফিসের ঠিকানা না।

১৮টি বিভিন্ন পদে প্রায় ৩০০ জনের মতো জনবল নিয়োগের ওই ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যে সিরাজগঞ্জের বিভিন্ন ফেসবুক ভিত্তিক গ্রুপ ও স্থানীয় বেকারদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে।

ইকোনমিক জোনের পক্ষ থেকে এ বিষয়ে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইকোনোমিক জোন ভবিষ্যতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দিলে তা জাতীয় বা স্থানীয় গণমাধ্যম এবং সিরাজগঞ্জ ইকোনমিক জোনের ফেসবুক পেজে প্রচার করা হবে বলে জানানো হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত