1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

বিএনপি বড় দল হলেও জনপ্রিয় দল নয়: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জামায়াতে ইসলামী এমন একটি রাজনৈতিক দল যার ইতিহাসে কখনো নিজেদের মধ্যে সংঘর্ষ বা রক্তপাতের ঘটনা ঘটেনি। দলটি সর্বদা শৃঙ্খলা, আদর্শ ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।’

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উল্লাপাড়ার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘বিএনপি বাংলাদেশের বড় দল হলেও জনপ্রিয় দল নয়। কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে তারা নিজেদের বড় দল হিসেবে দাবি করে। কিন্তু জুলাই বিপ্লবের পর নিজেদের মধ্যে সংঘর্ষে ১৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে—এটি তাদের সাংগঠনিক অস্থিরতার প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। তারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে মুখিয়ে আছে। দেশের শান্তিপ্রিয় জনগণ এবার জামায়াতে ইসলামীকেই দেশ পরিচালনার দায়িত্ব দেবে ইনশাআল্লাহ। জনগণের রায় যাতে কেউ হাইজ্যাক করতে না পারে, ভোট ডাকাতি যাতে না হয়, সেদিকে প্রত্যেক জামায়াত নেতা-কর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি এস. এম. খায়রুল বাশারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত