1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

নানা আয়োজনে সেবা মুক্ত স্কাউট দলের বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
341

সিরাজগঞ্জ জেলার বৃহৎ ও ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট দলের দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প সম্পন্ন হয়েছে। এবারের ক্যাম্পে ৩০ জনেরও বেশি স্কাউট সদস্য অংশগ্রহণ করেন, যেখানে বিভিন্ন প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সেবা মুক্ত স্কাউট দলের দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প সিরাজগঞ্জ সদর উপজেলার চায়না বাঁধে অবস্থিত ‘স্কাউট গার্ডেন’ এ ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হয়।
সেবা মুক্ত স্কাউট দলের দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চল) জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের সম্পাদক শাখাওয়াত হোসেন এবং জেলা স্কাউটসের সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম.এম কামরুল হাসান, সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের স্কাউট লিডারগণ। তারা স্কাউট সদস্যদের শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবসেবার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সেবা মুক্ত স্কাউট দলের দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প
ক্যাম্পের সমাপনী দিনে দলীয় প্রতিযোগিতা, শপথ অনুষ্ঠান ও তাবু জলসাসহ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সেবা মুক্ত স্কাউট দলের দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প
অংশগ্রহণকারীরা স্কাউট আদর্শ বাস্তবায়নে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৯৮৬ সালের ১৪ সেপ্টেম্বর ‘সেবা মুক্ত স্কাউট দল’ যাত্রা শুরু করে এখনও মানবসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে।

01

02

Tags: ,

341
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত