1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

তাড়াশে বিকাশের দোকানে খেলনা পিস্তল দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, যুবক আটক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে একটি বিকাশের দোকানে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করার অভিযোগে রানা আহমেদ নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রানা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল মোমেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলা হাসপাতালের প্রধান ফটকের সামনে বিকাশ ব্যবসায়ী নজরুল ইসলামের দোকানে প্রবেশ করে রানা আহমেদ। হাতে থাকা পিস্তল সদৃশ বস্তু উঁচিয়ে চাঁদা দাবি করলে আশপাশের দোকানদার ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করে এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে জানা যায়, রানা আহমেদের হাতে থাকা বস্তুটি আসলে একটি গ্যাস লাইটার, যা দেখতে পিস্তলের মতো।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আটক যুবক কিছুটা মানসিকভাবে অসুস্থ। স্থানীয়দের অনুরোধে মানবিক বিবেচনায় ঘটনাটি মীমাংসা করা হয়েছে।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত