1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

কমতে শুরু করেছে যমুনা নদীর পানি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
কমতে শুরু করেছে যমুনা নদীর পানি
231

কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি কমতে থাকায় চাষাবাদ শুরু করতে পেরেছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ১৪ অক্টোবর হতে ১৯ অক্টোবর পর্যন্ত কাজিপুর স্টেশনে পানি কমেছে ৯১ সেঃ মিটার। অপর দিকে সিরাজগঞ্জ স্টেশনে গত ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পানি কমেছে ৯২ সেঃ মিটার।

রবিবার সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.০১ মিটার। ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৭৯ সেঃ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজিপুর স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১.৫৩ মিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চরের কৃষক আজিজ, খলিল, জালাল বলেন, যমুনায় পানি কমতে থাকায় আমরা বিভিন্ন জাতের কালাই, বাদাম, তিল সহ বিভিন্ন সবজি চাষ শুরু করেছি। যদিও পানি থাকার কারণে চাষাবাদ কিছুটা পিছিয়ে গেছে । তবুও লোকসান পুষিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকুরিজীবীরা জানায়, আমরা চরাঞ্চেলের মানুষ নৌকাযোগে শহরের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে যাতাযাত করি। পানি কমার কারণে ইতিমধ্যেই ছোট ছোট ডুব চর জাগতে শুরু করেছে। বর্তমানে তেমন অসুবিধা না হলেও অচিরেই অসুবিধার সৃষ্টি হবে বলে জানান তারা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে । তিনি আরও বলেন, হয়তো পানি আর বৃদ্ধি পাবে না।

উল্লেখ্য, সিরাজগঞ্জে পানি কমা এবং বাড়ার সময় যমুনা পাড়ের মানুষের মাঝে আশঙ্কা দেখা দেয়। কারণ প্রতিবছরই পানি কমার সময় যমুনায় ভাঙ্গন দেখা দেয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত