1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে নানা আয়োজন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

“আপনার চোখকে ভালোবাসুন” — এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় সিভিল সার্জন অফিস ও প্রফেসর এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেইজ আই হসপিটাল, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস র‌্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রধান ডা. রেজাউর রহমান মিলটন, প্রফেসর এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেইজ আই হসপিটালের প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলী লিটন, ডেপুটি ম্যানেজার টিএম মাহমুদুল হাসান, সাইটসেভের জেলা সমন্বয়ক তপন কুমার, নিউ কেয়া চক্ষু হাসপাতালের পরিচালক নরেশ চন্দ্র ভৌমিক এবং ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।

বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। নিয়মিত চোখ পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ সম্ভব। তারা প্রত্যেককে নিজের ও পরিবারের চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত