1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে এতিমদের কোরআন ও খাবার বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
এতিমদের কোরআন ও খাবার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জে এতিমদের কোরআন ও খাবার বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাড়াশ উপজেলার মাধাইনগর এলাকায় এ আয়োজন করা হয়। এছাড়াও একই সময়ে পাবনা জেলার হাফিজিয়া মাদরাসায় এতিম বাচ্চাদের হাতে কোরআন শরীফ ও খাবার তুলে দেওয়া হয়।

এতিমদের কোরআন ও খাবার বিতরণ আয়োজনে মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সদস্য সচিব মো. শিমুল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মির্জা মোস্তফা জামান বলেন, আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতিরই একটি অংশ ও মানবিক দায়িত্ব। এই সামাজিক ও মানবিক কার্যক্রম আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানবসেবা। আজকের এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশে আমরা সবসময় পাশে থাকতে চাই।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত