1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

উল্লাপাড়ায় ফুটপাতে জন্ম নিল শিশু, মা পলাতক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
ফুটপাতে জন্ম নিলো শিশু
185

উল্লাপাড়া পৌর শহরের ফুটপাতে জন্ম নিয়েছে এক শিশু, তবে কিছুক্ষণ পর শিশু সন্তান রেখে পালিয়ে যান মা। ফুটপাত থেকে স্থানীয় লোকজন মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করলেও এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে এলাকায়।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে পৌর শহরের শ্যামলীপাড়া এলাকার কেয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পৌর এলাকার হাসপাতালের সামনে প্রসবযন্ত্রণায় কাতর এক মায়ের কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তারা দেখে, ফুটপাতেই জন্ম হয়েছে ফুটফুটে এক কন্যাশিশুর। পরে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর শিশুটিকে হাসপাতালে রেখে মা পালিয়ে যান।

উল্লাপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। ইতিমধ্যে নবজাতককে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একজন দায়িত্ববান ভালো মানুষের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।

উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সকালে শিশুটিকে আমাদের হেফাজতে নিয়ে কেয়ার হাসপাতালে একজন নার্সের তত্ত্বাবধানে রেখেছি। শিশুটি এখন সমাজসেবা অফিসের অধীনে আছে।

এ পর্যন্ত অন্তত ১০টি পরিবার শিশুটিকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও জানা গেছে।

01

02

Tags:

185
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত