1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

সিরাজগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোকে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
399

সিরাজগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ধারা ১০(১) লঙ্ঘনের অভিযোগে এক মোবাইল কোর্ট অভিযানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন।

অভিযানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সেলস ম্যানেজার মো. রাকিব হাসান হিমেল (৩৮), যিনি আর আর ব্রাদার্সের সঙ্গে সংশ্লিষ্ট, তাকে আইন লঙ্ঘনের দায়ে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তামাক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্দিষ্ট বিধিনিষেধ অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভান্টেজড পিপল (ডিডিপি)-এর নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা।

প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

01

02

Tags: , ,

399
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত