1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে আমির হামজার নামে গ্রেফতারি পরোয়ানা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
186

সিরাজগঞ্জে মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে “নাস্তিক” ও “ইসলামবিদ্বেষী” আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে এই মামলা করা হয়। অভিযোগে বলা হয়, তার ওই মন্তব্যে মন্ত্রীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এর আগে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই সময় আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

মামলায় বলা হয়, কুষ্টিয়ার একটি ধর্মীয় মাহফিলসহ বিভিন্ন সময় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই বক্তব্য পরবর্তীতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিতর্কের জন্ম দেয়।

আদালতের সর্বশেষ আদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এ বিষয়ে মুফতি আমির হামজার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

01

02

Tags:

186
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত