1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

সিরাজগঞ্জে প্রতিমা বিসর্জন দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

টানা পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হলো।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তা থেকে যমুনা নদীর তীরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
টুকু দুর্গাপূজা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ অন্যরা।

শহরের বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাদ্য বাজিয়ে প্রতিমার শোভাযাত্রা যমুনা নদীর তীরে আসে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও হাজার হাজার ভক্তের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের সময় ছিল এক আবেগঘন পরিবেশ। পরে নৌকাযোগে প্রতিমাগুলো নদীর মাঝখানে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জনের মুহূর্তে ভক্তদের কারও চোখে জল, কারও ঠোঁটে দেবীর বন্দনা শোনা যায়। কেউবা নদীর পানি ছিটিয়ে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করছিলেন।

ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে দেবী দুর্গা কৈলাস ছেড়ে কন্যারূপে পিতৃগৃহে আসেন এবং পক্ষকাল পর ফিরে যান স্বামীগৃহে। এই সময়ে ভক্তরা পূজা, প্রার্থনা ও উৎসবে মেতে ওঠেন। বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হলেও অন্তরে থেকে যায় তার পুনরাগমনের প্রতীক্ষা।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত