1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পুলিশ সিরাজগঞ্জে ২৮ আগস্ট ‘উদ্যোক্তা মিলনমেলা’ আদমজীর জমি যা পেরেছে, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলেও হবে সিরাজগঞ্জে দুই সরকারি স্কুলের অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল?

বর্তমান সার নীতিমালা বহালের দাবিতে সার ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সার ব্যবসায়ী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের বাহিরগোলা শেখ প্লাজাস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি ও সার ব্যবসায়ী ওয়াহিদুল ইসলাম।

তিনি বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল পূর্বক ইউনিয়ন ভিত্তিক তিনজন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রনয়ণ করা হয়েছে তা বাতিল ও বিসিআইসি ডিলারদের কমিশন বাড়ানো দরকার। একই সথে মাঠ পর্যায়ে সারের যে চাহিদা দেয়া হয় সেই চাহিদার যৌক্তিক বরাদ্দ প্রদানের দাবি জানানো হয়।

এছাড়াও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু, সহসভাপতি নজরুল ইসলাম খান, সাবেক নর্দাণ রিজিয়নের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএফ’র কার্যকরী সদস্য মোজাহিদুল ইসলাম দুদু সহ জেলার বিসিআইসি ডিলারগণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জানা গেছে, উত্তরবঙ্গের ১৬ জেলায় একযোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত