1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা সিরাজগঞ্জে উৎসবমুখর দুর্গাপূজা: মণ্ডপে পুলিশের নজরদারি, মহাসড়কে টহল ‘সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য-ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে’ মাহমুদপুরের বিদ্যাকোষ পাঠাগারের সভাপতি মতিন সজীব, সম্পাদক নূর মোক্তার দুর্গাপূজায় বর্ণিল আলোয় সেজেছে সিরাজগঞ্জ দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর: বিদ্যুৎমন্ত্রী কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নদীভাঙন রোধে বেশি বেশি বিন্না ঘাস রোপণের আহ্বান ডিসি’র ‘শহিদ জেহাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছিল’

গুজব প্রতিরোধে সিরাজগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
গুজব বিরোধী সভা সিরাজগঞ্জ
199

আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে সিরাজগঞ্জে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন সাংবাদিক ও সরকারি কর্তাব্যক্তিরা এই সভায় অংশ নেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো.তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক রিপোর্ট উপস্থাপন করেন তথ্য অফিসার মো.তৌহিদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, ইসমাইল হোসেন, আব্দুল হামিদসহ জেলার সাংবাদিকগণ।

বস্তুনিষ্ঠ ও তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘গুজব’ বিষয়ে সচেতন থাকার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়।

মতবিনিময় সভায় জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

01

02

Tags: , ,

199
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত