1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ ৫১তম মৃত্যুবার্ষিকী: সিরাজগঞ্জের কিংবদন্তি নেতা আব্দুল্লাহ আল মাহমুদকে স্মরণ সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি শুরু
                   
                       

পিপুলবাড়ীয়ায় কুকুর কামড়ানো গরুর মাংস বিক্রি, কসাইকে কারাদণ্ড

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
কুকুর কামড়ানো ও গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে
210

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে কুকুর কামড়ানো ও গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আল আমিন (৩০) নামে এক কসাইকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত আলআমিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোঁচা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।

স্থানীয়রা জানান, আল আমিন বেন্নাবাড়ী এলাকার মোজাফর নামের একজনের কাছ থেকে অসুস্থ গরুটি কম দামে কিনেছিলেন। গরুটি কুকুর কামড়ানো ও গর্ভবতী থাকায় অসুস্থ ছিল। এরপরও গোপনে তা জবাই করে মাংস বিক্রি করার চেষ্টা করছিলেন তিনি।

এ বিষয়ে সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পিপুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে কুকুর কামড়ানো গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ২৪(১) ধারায় আল আমিনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়। জব্দকৃত মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. মিরাজ হোসেন মেসবাহ, বাগবাটি ইউনিয়নের এআই জামাল উদ্দিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও বাজার বনিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং বাজারে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মাংস বিক্রির বিরুদ্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত