1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
উল্লাপাড়ায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারী নিহত তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে নিহত ২ কামারখন্দে এনডিপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির জন্য তথ্য সংগ্রহ শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হলেন আমিরুল ইসলাম খান ডিজেল সংকটে বন্ধ পাম্প, বোরো চাষ নিয়ে শঙ্কায় কৃষক রায়গঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চিমনি, জরিমানা লাখ টাকা জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জের আহ্বায়ক ফ্রুট, সদস্য সচিব আলীম বিদ্যুৎ সরবরাহ জটিলতায় সিরাজগঞ্জে সাময়িক বন্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় বদলে গেলো শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম
                   
                       

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে মুহূর্তে বিলীন ২৫টি ঘরবাড়ি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে নদী ভাঙন
98

সিরাজগঞ্জে আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে যমুনা নদীতে। পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কবলে পড়ে এনায়েতপুর উপজেলার চাঁদপুর চরে শুক্রবার বিকেলে মুহূর্তের মধ্যে অন্তত ২৫টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, নদীর পানি বাড়তে শুরু করার পর থেকেই অরক্ষিত এলাকায় ভাঙন দেখা দেয়। এবার ভাঙনের গতিপ্রকৃতি এতটাই দ্রুত যে অনেক পরিবার নিজেদের ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নিতেও পারেননি। আতঙ্কে অনেকে তড়িঘড়ি করে বসতভিটা সরিয়ে নিচ্ছেন।

৭৩ বছর বয়সী আতাহার মণ্ডল বলেন, জীবনে অন্তত ২৫ বার বসতভিটা নদীতে বিলীন হতে দেখেছি। কিন্তু শুক্রবারের মতো ভয়াবহ ভাঙন আর দেখিনি। কয়েক মিনিটের মধ্যেই গ্রামের অনেক বাড়িঘর নদীগর্ভে চলে গেল।

শিক্ষা প্রতিষ্ঠানও ঝুঁকির মুখে পড়েছে। সদিয়া দেওয়ানতলা সংকরহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ জানান, ভাঙন এলাকা থেকে তাদের স্কুল ভবন এখন মাত্র ৫৫ মিটার দূরে। পাশাপাশি আরও পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে রয়েছে। এসব প্রতিষ্ঠান বিলীন হলে কয়েক হাজার শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়বে।

ভাঙন এলাকায় পরিদর্শনে গিয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ জানান, ইতিমধ্যে প্রায় ৩০০ মিটার এলাকা ও বহু বসতভিটা নদীতে বিলীন হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত জিও ব্যাগ ডাম্পিংসহ জরুরি পদক্ষেপ নেওয়া হবে।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত